চঞ্চল চৌধুরীর ভিজিটিং কার্ডে কী লেখা উচিত, জন্মদিনে বলে দিলেন জয়া

বিনোদন ডেস্ক
০১ জুন ২০২৬, ১৮:৩৮আপডেট : ০১ জুন ২০২৬, ১৮:৪১

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। থিয়েটার থেকে উঠে এসে টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শুভেচ্ছার ঢল।

চঞ্চল চৌধুরী ও জয়া আহসানের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে তারা কাজ করেছেন একাধিক আলোচিত প্রজেক্টে। বিশেষ করে দেবী চলচ্চিত্রে তাদের অনবদ্য উপস্থিতি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

জন্মদিন উপলক্ষে জয়া আহসান সামাজিক মাধ্যমে চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন অভিনয়ের জাদুকর।”

তবে শুভেচ্ছার পাশাপাশি তিনি চঞ্চল চৌধুরীর পেশাগত পরিচয় নিয়ে মজার এক মন্তব্যও করেন। জয়া আহসানের মতে, চঞ্চল চৌধুরী শুধু অভিনেতা নন, বরং প্রথমে একজন ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান, এরপর একজন দক্ষ ড্রাইভার এবং সর্বশেষ একজন অভিনেতা। তার মতে, চঞ্চলের ভিজিটিং কার্ডে এই ক্রম অনুসারেই পরিচয় থাকা উচিত।

চঞ্চল চৌধুরী আজ তার জীবনের ৫৩তম বছরে পা দিয়েছেন। ১৯৭৪ সালের ১ জুন জন্ম নেওয়া এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য আলোচিত কাজ।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মনপুরা, আয়নাবাজি, দেবী, হাওয়াসহ একাধিক চলচ্চিত্র। টেলিভিশন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও তার অভিনীত চরিত্রগুলো সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে।

সাম্প্রতিক সময়ে তিনি চলচ্চিত্র ও ডিজিটাল মাধ্যম দু’দিকেই সক্রিয়ভাবে কাজ করছেন এবং নতুন প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প