শোক-শ্রদ্ধায় গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারকে বিদায়

বিনোদন ডেস্ক
০১ জুন ২০২৬, ১৯:৪৭আপডেট : ০১ জুন ২০২৬, ১৯:৪৭

প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার (১ জুন) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাঁকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুদ্দীন আবসার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী কবি ফেরদৌসী বেগম, ছেলে আদনান মুকিতসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গণসংগীত, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও গণমানুষের অধিকারের পক্ষে সাংস্কৃতিক লড়াইয়ে কামরুদ্দীন আবসার ছিলেন এক নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দীর্ঘদিন বাংলাদেশ লেখক শিবির, গণসংস্কৃতি ফ্রন্ট এবং গণসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গে যুক্ত ছিলেন। গণসংগীত রচনা, সুরারোপ ও পরিবেশনার পাশাপাশি শিশুদের জন্য অসংখ্য ছড়ায় সুর দিয়েছেন তিনি। হেমাঙ্গ বিশ্বাসের গানের একজন উল্লেখযোগ্য শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি প্রগতিশীল ধারার বই প্রকাশনার কাজেও যুক্ত ছিলেন তিনি।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প