যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৯:৪১আপডেট : ০৩ জুন ২০২৬, ১৯:৪৫

বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী মুত্তাকী হাসিব নতুন নাটক মায়াপাখি-এর গান ‘এক মুহূর্তের শূন্যতা’ গেয়ে আলোচনায় এসেছেন। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত গানটি মুক্তির পর থেকেই শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে।

পাঁচ দিন আগে প্রকাশিত মায়াপাখি নাটকটি ইতোমধ্যে ইউটিউবে প্রায় ৮০ লাখ দর্শক দেখেছেন। দর্শকদের মতে, নাটকের আবেগঘন গল্পের পাশাপাশি মুত্তাকী হাসিবের কণ্ঠে গাওয়া ‘এক মুহূর্তের শূন্যতা’ গানটিও জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গানটির বিরহঘন আবহ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে গেছে।

নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজনীন নিহা ও শাহেদ শরীফ খান। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

গানটির কথা লিখেছেন শমেশ্বর অলি এবং সুর ও সংগীতায়োজন করেছেন সজিদ সরকার। এটি প্রকাশ করেছে সিএমভি।

গানটি নিয়ে মুত্তাকী হাসিব বলেন, “গানটির কথা, সুর এবং নাটকের গল্প—সবকিছু মিলিয়ে এটি আমার কাছে একটি বিশেষ কাজ। কণ্ঠ দেওয়ার সময় অনুভূতিগুলো যতটা সম্ভব আন্তরিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতারা যেভাবে গানটি গ্রহণ করেছেন, তা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।”

প্রসঙ্গত, মুত্তাকী হাসিব ২০১২ সালে নেসক্যাফে গেট সেট রক প্রতিযোগিতায় রানারআপ ভোকালিস্ট হিসেবে পরিচিতি পান। ২০১৪ সালে শাকিব খান ও ববি অভিনীত রাজত্ব চলচ্চিত্রে ‘তুমি ছাড়া কে আছে হৃদয়ে’ গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি মেরিল-প্রথম আলো সংগীত পুরস্কারে সেরা পুরুষ শিল্পী বিভাগে মনোনয়ন পান।

এ ছাড়া বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তৌকীর আহমেদের স্ফুলিঙ্গ চলচ্চিত্রের তিনটি গানে কণ্ঠ দিয়েছেন মুত্তাকী হাসিব। ২০২২ সালে তাপসের সুর ও সংগীতে প্রকাশিত ‘চল রাতকে করি ভোর’ গানেও কণ্ঠ দেন তিনি, যার দৃশ্যায়নে ছিলেন ভারতের অভিনেত্রী পূজা ব্যানার্জী। একই বছর থেকে জনপ্রিয় ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন এই তরুণ শিল্পী। সম্প্রতি তিনি সেভেন আপ ২০২৬ ক্যাম্পেইন এবং একটি বিশ্বকাপ থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
বনলতা সেন: কাব্যিক অন্বেষণের চলচ্চিত্র 
বনলতা সেন: কাব্যিক অন্বেষণের চলচ্চিত্র 
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
পপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা
স্মরণ ও শ্রদ্ধাঞ্জলিপপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা