‘আমাদের কিন্তু একদম দা-কুড়াল সম্পর্ক না!’

বিনোদন ডেস্ক
০৮ জুন ২০২৬, ১৭:৩৬আপডেট : ০৮ জুন ২০২৬, ২২:০২

নব্বইয়ের দশকের রুপালি পর্দা কাঁপানো দুই চিরসবুজ মহাতারকা—শাবনূর ও পূর্ণিমা। সময়ের খেরোখাতায় দুজনেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে। সমসাময়িক শীর্ষ নায়িকা হওয়ায় ইন্ডাস্ট্রির অলিখিত নিয়ম মেনেই হয়তো তাদের মাঝে ‘পেশাগত রেষারেষি’র গল্প বুনেছিলেন দর্শকরা। কিন্তু প্রযুক্তির এই আধুনিক যুগে এসে সেই ধারণা যেন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেলো।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাবনূরের সঙ্গে কাটানো একটি দারুণ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। যেখানে কোনও কৃত্রিমতা বা স্ক্রিপ্ট ছিল না; ছিল কেবল দুই সহকর্মীর নিখাদ আড্ডা, প্রাণখোলা হাসি আর মিষ্টি খুনসুটি।

ভিডিও’র ক্যাপশনে পূর্ণিমা আবেগঘন এক বার্তায় লিখেছেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। ২-৩ বছর আগে তাঁর সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”

তবে ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল শাবনূরের চিরচেনা সেই মিষ্টিমুখের চটজলদি সংলাপ। হাসতে হাসতে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, “দেখো, আমাদের কিন্তু একদম দা-কুড়াল সম্পর্ক না!”

মুহূর্তেই সাইবার দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে দুই প্রথিতযশা অভিনেত্রীর এই ফ্রেম। ভক্তদের ভাসিয়েছে নস্টালজিয়ার জোয়ারে। এই একটি ভিডিও আর কয়েকটি লাইনের স্ট্যাটাস যেন ফিসফিস করে বলে গেল—পর্দার প্রতিযোগিতার দেয়াল ভেঙে বাস্তবের বন্ধুত্ব কতটা সুন্দর হতে পারে। সময় হয়তো বদলেছে, বদলেছে সিনেমার ধরনও; কিন্তু এই দুই তারকার পারস্পরিক শ্রদ্ধা আর সম্পর্কের উষ্ণতা আজও রয়ে গেছে একদম অমলিন।

পূর্ণিমা ও শাবনূর এক ফ্রেমে

/আরএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফিফা ওয়ার্ল্ডকাপ অ্যালবাম: ইলেকট্রো-পপ আর পানসে হিপ-হপ টিউনসের এক জগাখিচুড়ি
রিভিউফিফা ওয়ার্ল্ডকাপ অ্যালবাম: ইলেকট্রো-পপ আর পানসে হিপ-হপ টিউনসের এক জগাখিচুড়ি
ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’: উদ্বোধনী পরিবেশনায় আরণ্যক
ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’: উদ্বোধনী পরিবেশনায় আরণ্যক
বাংলাদেশ-নেপালের ৪৬ বিশিষ্টজন পেলেন গ্লোবাল এক্সিলেন্স অনার
বাংলাদেশ-নেপালের ৪৬ বিশিষ্টজন পেলেন গ্লোবাল এক্সিলেন্স অনার
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নক্ষত্রপতন, প্রয়াত ভারতিরাজা
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নক্ষত্রপতন, প্রয়াত ভারতিরাজা
বিশ্বকাপের আমেজে নোরা-সানজয়ের ‘সির সির’ ঝড়, একদিনেই তিন কোটি ভিউ পার
বিশ্বকাপের আমেজে নোরা-সানজয়ের ‘সির সির’ ঝড়, একদিনেই তিন কোটি ভিউ পার