টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১৯:৫৪আপডেট : ১৫ জুন ২০২৬, ২০:২০

চিত্রনায়িকা শাবানার জন্মদিনে স্মৃতিচারণ করেছেন নির্মাতা মালেক আফসারী। বাংলা ট্রিবিউনকে দেওয়া এক দীর্ঘ স্মৃতিচারণে তিনি শেয়ার করেছেন তাদের একসঙ্গে কাজের নানা অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং ব্যক্তিগত মুহূর্ত।

চলচ্চিত্র ‘ঘরের বউ’ ছিল নির্মাতা মালেক আফসারির প্রথম চলচ্চিত্র, যেখানে নায়িকা হিসেবে ছিলেন তৎকালীন সুপারস্টার শাবানা। জন্মদিনে সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, শাবানা চাইলে ছবিটি না-ও করতে পারতেন, কিন্তু তার প্রতি আস্থা রেখেই তিনি রাজি হন।

মালেক আফসারী বলেন, “আমি তখন সহকারী পরিচালক হিসেবে তার সঙ্গে দশ-বারোটি ছবিতে কাজ করেছি। তিনি জানতেন আমি ভালো করবো। তাই রাজি হলেন।”

তিনি আরও জানান, ছবির চুক্তি অনুযায়ী শাবানার পারিশ্রমিক ছিল ৪০ হাজার টাকা, যা তখনকার হিসেবে তার স্বাভাবিক সম্মানীর চেয়ে কম ছিল।

সেই সময়ের একটি মজার ঘটনা স্মরণ করে তিনি বলেন, “ওনাকে চমকে দেওয়ার জন্য আমি প্রযোজকের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে ১০ টাকার ও ৫ টাকার নোটে ভাঙালাম। এতগুলো টাকা হয়ে গেল যে বড় ব্যাগ লাগছিল বহন করতে।”

তিনি বলেন, “যখন ওনার কাছে নিয়ে গেলাম, উনি কপাল কুঁচকে বললেন—‘এটা কী!’ আমি বললাম, টাকা। ব্যাগ খুলে দেখে তিনি হাসতে হাসতে গড়িয়ে পড়লেন। তার স্বামীকে ডেকে দেখালেন—দেখো কী নিয়ে এসেছে!”

পরিচালকের ভাষ্য, এই ঘটনার পর শাবানার সঙ্গে প্রথম চলচ্চিত্র নির্মাণে তাকে আর কোনো সমস্যায় পড়তে হয়নি।

এরপর ‘দুর্জয়’ চলচ্চিত্রের শুটিংয়ের সময়ের আরেকটি ঘটনা স্মরণ করেন মালেক আফসারী। তিনি জানান, শাবানা তখন অসুস্থ থাকা সত্ত্বেও সেটে এসে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন।

তিনি বলেন, “তার কপালে হাত দিয়ে দেখি জ্বর। আমরা প্যাকআপ করতে চেয়েছিলাম, কিন্তু তিনি সেট দেখে মুগ্ধ হয়ে কাজ বন্ধ করতে দেননি।”

মালেক আফসারীর ভাষায়, শাবানা ছিলেন অত্যন্ত পেশাদার একজন শিল্পী। তিনি বলেন, “আমি অনেক স্টারের সঙ্গে কাজ করেছি, কিন্তু তার মতো পেশাদার কাউকে দেখিনি। অনুমতি ছাড়া তিনি কখনো ওয়াশরুম বা মেকআপ রুমেও যেতেন না।”

তিনি আরও জানান, শাবানা ছিলেন খাদ্যরসিক এবং শুটিং সেটেও খাবার সঙ্গে রাখতেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মালেক আফসারী বলেন, চলচ্চিত্র থেকে শাবানার অবসরের পর ইন্ডাস্ট্রিতে বড় শূন্যতা তৈরি হয়েছে, যা এখনো পূরণ হয়নি।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক
আট বছর পর ফিরলেন বিন্দু, ‘হেডলাইন’ ট্রেলারে কী দেখা গেল?
আট বছর পর ফিরলেন বিন্দু, ‘হেডলাইন’ ট্রেলারে কী দেখা গেল?
উৎসবের আমেজ ধরে রাখতে চার হিট সিনেমা ফিরলো স্টার সিনেপ্লেক্সে
উৎসবের আমেজ ধরে রাখতে চার হিট সিনেমা ফিরলো স্টার সিনেপ্লেক্সে