উৎসবের আমেজ ধরে রাখতে চার হিট সিনেমা ফিরলো স্টার সিনেপ্লেক্সে

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ১৪:৩৫আপডেট : ১৭ জুন ২০২৬, ১৪:৩৬

ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই নতুন উৎসবের সূচনা করলো স্টার সিনেপ্লেক্স। ব্যবসায়িকভাবে সিনেমা তেমন না জমলেও পরিবার নিয়ে হলে আসা দর্শকের সংখ্যা যেমন বেড়েছে, দেশীয় চলচ্চিত্র নিয়ে দর্শকের আগ্রহও চিহ্নিত করেছে স্টার সিনেপ্লেক্স। এমন বাস্তবতায় দর্শকদের হলমুখী প্রবণতাকে আরও উৎসাহিত করতে নতুন এই আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ‘সামার বাংলা হিট ফেস্ট’ অনুষ্ঠিত হবে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়। এই বিশেষ উৎসবে প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের চারটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র— বরবাদ, তান্ডব, উৎসব এবং বনলতা এক্সপ্রেস।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

রায়হান রাফি পরিচালিত তান্ডব চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত ছবিটি দর্শকমহলে আলোচনার জন্ম দেয়।

তানিম নূর পরিচালিত উৎসব চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। নব্বইয়ের দশকের আবহে নির্মিত পারিবারিক এ চলচ্চিত্রটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

একই পরিচালকের বনলতা এক্সপ্রেস নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, আজমেরী হক বাঁধন ও সাবিলা নূর। মুক্তির পর ছবিটিও দর্শকমহলে আলোচনায় আসে।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশের সব শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের কাউন্টার ও অফিসিয়াল ওয়েবসাইটে। প্রতিষ্ঠানটির মতে, দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও পারিবারিকভাবে সিনেমা দেখার প্রবণতা আবারও ফিরে আসছে—যা তাদের এই উদ্যোগকে আরও উৎসাহিত করেছে।

প্রসঙ্গত, ঈদে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল সাতটি চলচ্চিত্র। তার মধ্যে বর্তমানে হলে চলছে ‘রইদ’, ‘মালিক’, ‘রকস্টার’ ও ‘বনলতা সেন’। বাকি চলচ্চিত্রগুলোর প্রদর্শনী ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। চলমান ছবিগুলোর শো সংখ্যাও কমানো হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আট বছর পর ফিরলেন বিন্দু, ‘হেডলাইন’ ট্রেলারে কী দেখা গেল?
আট বছর পর ফিরলেন বিন্দু, ‘হেডলাইন’ ট্রেলারে কী দেখা গেল?
উৎসবের আমেজ ধরে রাখতে চার হিট সিনেমা ফিরলো স্টার সিনেপ্লেক্সে
উৎসবের আমেজ ধরে রাখতে চার হিট সিনেমা ফিরলো স্টার সিনেপ্লেক্সে
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম