হলিউডে নয়, অ্যাঞ্জেলিনা জোলি কন্যার আগ্রহ অন্যদিকে

বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১৪:৩৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:২৯

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে জাহারা জোলি জানিয়েছেন, তিনি অভিনয় জগতে আসার কোনো ইচ্ছা রাখেন না। মায়ের মতো হলিউড ক্যারিয়ার গড়ার বদলে তিনি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এবং সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত করতে চান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টায় আয়োজিত মা-মেয়ে বিশেষ এক অনুষ্ঠানে জাহারা বলেন, তার লক্ষ্য তরুণদের উন্নয়ন নিয়ে কাজ করা এবং কিশোরীদের পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া। বিশেষ করে তরুণীদের আত্মবিশ্বাস গড়ে তোলা ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখতে চান তিনি।

অনুষ্ঠানে অ্যাঞ্জেলিনা জোলিও মেয়ের সামাজিক সচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন। জাহারার এমন লক্ষ্য ইতোমধ্যেই ভক্তদের মুগ্ধ করেছে।

তারকাসন্তান হয়েও আলোঝলমলে বিনোদন দুনিয়া থেকে দূরে থেকে মানবিক কাজের পথে হাঁটতে চান জাহারা—এ সিদ্ধান্ত এখন আলোচনায়।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী