দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এবার বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ১১:১০আপডেট : ১১ জুন ২০২৬, ১১:১০

ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই নারী গুরুতর দগ্ধ হয়েছিলেন এবং একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এক বিবৃতিতে দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল বলেন, দুর্ভাগ্যবশত, চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী নাগরিক এবং আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আরও পড়ুন: চিকিৎসার জন্য গিয়ে মৃত্যু হলো হোটেলের আগুনে

গত ৪ জুন হাউজ রানি এলাকার ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের ওই হোটেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

এর আগে গত সপ্তাহে, মারাত্মকভাবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিকের হাসপাতালে মৃত্যুর পর এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছিল। এবার বাংলাদেশি নারীর মৃত্যুর মাধ্যমে তা ২৩ জনে পৌঁছালো।

/এএস/
সম্পর্কিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই ভাইয়ের মৃত্যু
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা