লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ১৫:১০আপডেট : ১১ জুন ২০২৬, ১৫:১৯

একটি বিরিয়ানি সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার স্ট্যান্ডআপ কমেডি শোতে একজন নারী চিকিৎসকের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রণিত মোরের শোতে দর্শকদের সাথে কথোপকথনের সময় করা ওই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়া ওই নারীর নাম সেজল পাওয়ার। অ্যাকাউন্ট প্রাইভেট করার আগে তার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি মুম্বাইয়ের কেইএম হাসপাতালে কর্মরত আছেন।

প্রণিত মোরের শো-তে কথোপকথনের সময় পাওয়ার মৃতদেহ নিয়ে অ্যানাটমি বা ব্যবচ্ছেদ সংক্রান্ত অভিজ্ঞতার কথা বলেন। তিনি দাবি করেন, তিনি এবং তার সহকর্মীরা পুরুষ লাশের গোপনাঙ্গের আকারের তুলনা করতেন। মোরের একটি প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মোরের প্রশ্নটি ছিল মরদেহের ময়নাতদন্ত করার সময় চিকিৎসকেরা কি গম্ভীর থাকেন নাকি কৌতুক বা রসিকতা করেন?

মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে। অনেকেই এটিকে দেহদানকারীদের প্রতি অশ্রদ্ধা ও সংবেদনশীলতার অভাব হিসেবে উল্লেখ করেছেন। স্ট্যান্ডআপ শোতে দর্শকের খোলামেলা অংশগ্রহণ থাকলেও সমালোচকদের মতে, মৃত মানুষের শরীর নিয়ে এমন মন্তব্য সীমা অতিক্রম করেছে, বিশেষ করে যেহেতু এটি চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের একটি বড় অংশও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, একজন মেডিকেল ছাত্র হিসেবে মৃতদেহ নিয়ে এভাবে উপহাস করা সবচেয়ে খারাপ কাজগুলোর একটি।

বিতর্ক বাড়তে থাকায় অনলাইনে নতুন একটি আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একই ধরনের বিতর্কে যদি পুরুষদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তবে নারী চিকিৎসকের ক্ষেত্রেও কি একই মানদণ্ড প্রযোজ্য হবে কিনা। প্রসঙ্গত, একই ধরনের মন্তব্যের জেরে এর আগে হিসানশু জানগরা নামের এক ব্যক্তি চাকরিচ্যুত হন।

এদিকে, সেজাল পাওয়ার ইনস্টাগ্রামে একটি ক্ষমাপ্রার্থনা পোস্ট দেন। তিনি লেখেন, আমি এখানে কোনও ব্যাখ্যা দিতে বা বিষয়টিকে যুক্তিসঙ্গত করতে আসিনি। আমি এর দায় নিচ্ছি। ফিরে তাকালে বুঝতে পারছি, আমার কথাগুলো ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে ক্ষমা প্রার্থনার কয়েক মিনিট পরই তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন।

অন্যদিকে, এই ঘটনার কেন্দ্রে থাকা কমেডিয়ান প্রণিত মোরও সমালোচনার মুখে পড়েছেন। দর্শকদের সাথে কথোপকথনের থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমালোচিত হচ্ছেন এবং এর পর তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/এমওএফ/
সম্পর্কিত
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত
সর্বশেষ খবর
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা