কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো ট্রাম্পের নাম

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ১০:৪৬আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:৪৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বিখ্যাত কেনেডি সেন্টার ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলা হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা এই তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে ওয়াশিংটনকে নিজের মতো করে সাজানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের একটি প্রতীকী প্রয়াসের অবসান ঘটলো।

এর আগে গত শুক্রবার কর্মীরা ট্রাম্পের নামফলকের ওপর একটি ত্রিপল টেনে দেন, যাতে নাম অপসারণের কাজের অগ্রগতি বাইরে থেকে দেখা না যায়। নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা জানান, আদালতের রায় মেনে ট্রাম্পের নাম সরিয়ে নেওয়া হয়েছে। নাম সরিয়ে ফেলার পরও শনিবার ভবনের সামনের অংশে ওই ত্রিপলটি ঝুলতে দেখা গেছে।

কেনেডি সেন্টার ভবন থেকে ট্রাম্পের নাম পুরোপুরি সরিয়ে ফেলার জন্য আদালতের কাছে অতিরিক্ত কিছু সময় চেয়েছিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আদালত সেই আবেদন মঞ্জুর করে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি দলের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, শনিবার সকালের দিকে কর্মীরা কেনেডি সেন্টারের বাইরের দেয়াল থেকে ট্রাম্পের নামের অক্ষরগুলো সরানোর কাজ শুরু করেন।

শনিবার সকালে ভবনের গা থেকে প্রেসিডেন্টের নাম নামানোর দৃশ্য দেখার জন্য সেখানে ছোটখাটো একটি ভিড় জমে যায়। উপস্থিত সাধারণ মানুষের কেউ কেউ দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন।

জোঅ্যান জোন্স নামের এক নারী সিএনএনকে বলেন, আমি শুধু ট্রাম্পের নামটা এখান থেকে চলে যেতে দেখতে চেয়েছিলাম। কোনও ব্যক্তি যখন এমন একটি ভবনে নিজের নাম লাগাতে চান যার সাথে তার কোনও অবদান নেই, যেখানে তিনি কোনও কাজই করেননি, তখন তিনি আসলে এটার যোগ্য নন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই পারফর্মিং আর্টস সেন্টারের নিয়ন্ত্রণ নেওয়া এবং সামগ্রিকভাবে দেশের রাজধানীতে নিজের প্রভাব বিস্তার করার যে প্রচেষ্টা ট্রাম্প চালিয়েছিলেন, এই নাম অপসারণের মাধ্যমে তাতে বড় একটি ধাক্কা লাগল। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুর দিনগুলোতে এই প্রতিষ্ঠানের তৎকালীন বোর্ড ভেঙে দিয়ে নিজের অনুগতদের নিয়োগ করার মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছিলেন।

সূত্র: সিএনএন

/এএস/
সম্পর্কিত
শুক্রবারই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নিশ্চিত করলো সুইজারল্যান্ড
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা