সম্পত্তির দখল ও জালিয়াতি

ভাইয়ের মামলায় নতুন করে গ্রেফতার তুরিন আফরোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ১৪:৩২আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪:৩২
​পারিবারিক সম্পত্তির দখল ও জালিয়াতির অভিযোগে ভাইয়ের দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হয়েছে।  বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জাকীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
​মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর উত্তরা এলাকায় পারিবারিক সম্পত্তির দখল ও জালিয়াতি কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বাদী শাহ নেওয়াজ আহাম্মদের অভিযোগে দাবি করেন, অভিযুক্ত তুরিন আফরোজ প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। তাদের বাবা মারা যাওয়ার পর তুরিন আফরোজ জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন।
 
এছাড়া তিনি প্রভাব খাটিয়ে বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলপত্র নিয়ে যান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
 
আরও অভিযোগ করা হয়েছে, তুরিন আফরোজ বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। যার ফলে তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
 
সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম আসামির বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন। এরপর বাদীপক্ষ থেকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করা হয়।
/এআই/ইউএস/
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনা: সেই শিহাবের দায় স্বীকার 
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
পানের সঙ্গে গাঁজা চাষ, যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত