বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৯:০৪আপডেট : ১১ জুন ২০২৬, ১৯:০৪

বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. মেহেদী হাসান মিম (২৭)।

বুধবার (১০ জুন) রাতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের একটি দল নাটোর থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১১ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২০ সালে এক যুগ্ম জেলা ও দায়রা জজের নাম, পরিচয় ও পদবী ব্যবহার করে তার বন্ধু, সহকর্মী ও আত্মীয়-স্বজনদের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। প্রতারকরা কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বর নকল করে ফোনে জানান, তার মা ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্স খরচের জন্য জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন।

এমন প্রতারণায় বিভ্রান্ত হয়ে বিচারকের এক পরিচিত ব্যক্তি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার টাকা প্রতারকদের কাছে পাঠান। এছাড়া আরও কয়েকজনের কাছ থেকেও একই কৌশলে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

ঘটনার পর ২০২০ সালের ১১ সেপ্টেম্বর শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিআইডি জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শেষে মামলার সঙ্গে জড়িত মো. মেহেদী হাসান মিমকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
পানের সঙ্গে গাঁজা চাষ, যুবক গ্রেফতার
ফিশিং স্ক্যাম: এক ক্লিকেই হারাতে পারেন অর্থ ও ব্যক্তিগত তথ্য
রাজধানীতে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
বাজেট ‘ভালো নাকি মন্দ’ বুঝবেন কী করে
বাজেট ‘ভালো নাকি মন্দ’ বুঝবেন কী করে
চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত কার্যক্রম চালু রাখতে চায় আদ্-দ্বীন
চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত কার্যক্রম চালু রাখতে চায় আদ্-দ্বীন
ভাইকে দেখে কাঁদতে শুরু করেন সেই বৃদ্ধ, ভারতে গেলেন কীভাবে
ভাইকে দেখে কাঁদতে শুরু করেন সেই বৃদ্ধ, ভারতে গেলেন কীভাবে
এবার ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের
এবার ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ