আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ০২:২৪আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:২৪

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

সোমবার (৮ জুন) রাতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে তার জামিনের বিষয়ে রুল জারি করা হয়।

২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার তদন্তে গ্রেফতার হওয়ার পর ২০২৪ সালের ৫ জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়ের চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান।

আনার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।

/বিআই/এম/
সম্পর্কিত
মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষে একজন নিহত
ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
মতিঝিলে গুলি করে ডলার ছিনতাইয়ের ঘটনায় দুদিন পর মামলা
সর্বশেষ খবর
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
সর্বাধিক পঠিত
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!