ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ০৭:৩৪আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৩৬

বরগুনায় ঝড়ের কারণে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার দুই বছরের শিশুসন্তানের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- একই এলাকার মো. মিরাজের স্ত্রী নুপুর আক্তার (৩০) এবং তার দুই বছরের ছেলে শাহাদাত।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় একটি গাছ উপড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে তার ছিঁড়ে পাশের একটি পুকুরে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে নুপুর তার শিশুসন্তানকে নিয়ে পুকুরের কাছাকাছি গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তবে স্বজনদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, এর আগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় একাধিকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এই দুজনের হয়তো রক্ষা পেতেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম বলেন, ‘মা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। কারও গাফিলতি পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে