প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, ক্রেতা মাহাবুব কারাগারে

​বাংলা ট্রিবিউন রিপোর্টার
১২ জুন ২০২৬, ১৯:১১আপডেট : ১২ জুন ২০২৬, ১৯:১১

রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়ার ঘটনায় করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ও তারের ক্রেতা আসামি মো. মাহাবুব হাসানকে (৩৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মমালার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির (সিটিটিসি) টিমের উপ-পুলিশ পরিদর্শক ইনজামুল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুনসকাল ১০টার মধ্যে যেকোনোও সময় বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে পুরাতন ভবন-১, ২ ও ৩ এর ছাদ থেকে বিটিসিএলের জোড়ার কপার ক্যাবল চুরির ঘটনা ঘটে। আনুমানিক ১১০ মিটার দীর্ঘ  চুরি হওয়া সরকারি ক্যাবলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা। এই ঘটনায় (বিটিসিএল) জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ৪ জুন সচিবালয় এলাকা থেকে আউট সোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির দায় স্বীকার করে জানান, চুরি করা ক্যাবলের ভেতরের মূল্যবান তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ নামক ভাঙারির দোকানে বিক্রি করেছে।​ রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালের মূল ক্রেতা মো. মাহবুব হাসানকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি চোরাই তার ক্রয়ের বিষয় স্বীকার করলেও কোথায় রাখছে তা অস্বীকার করছে।এজন্য তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো 
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা