নারী ও শিশু নির্যাতন মামলার বিশেষায়িত হাইকোর্ট বেঞ্চের কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুন ২০২৬, ১২:১৮আপডেট : ১৪ জুন ২০২৬, ১২:১৮

অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি গঠন করা বিশেষায়িত হাইকোর্ট বেঞ্চ কার্যক্রম শুরু করেছে।

রবিবার (১৪ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, এই সংক্রান্ত ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডের মামলাগুলো দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটি ছিল বেঞ্চটির প্রথম কার্যদিবস। আজকের কার্যতালিকায় মোট ২০টি মামলা রয়েছে, যার মধ্যে ২০ নম্বর মামলাটি মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলা।

তিনি বলেন, “আদালতে বলেছি রাষ্ট্রপক্ষের অবস্থান হচ্ছে—প্রতিটি মামলায় শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত রয়েছে। কোনো মামলায় মুলতবি গ্রহণ করা হবে না। আছিয়ার মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে কিনা, সে বিষয়ে আদালত জানান—প্রথম দিকের যেসব মামলা রয়েছে সেগুলো ২০১৯ সালের। ওইসব মামলার আসামিরা দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান করছেন। আমি বলেছি, অবশ্যই বিষয়টি বিবেচনা করা হবে। তবে সুযোগ থাকলে আছিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা যেতে পারে।”

আদালত সূত্রে জানা গেছে, এই বেঞ্চে আজ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মোট ২০টি মামলা কার্যতালিকাভুক্ত হয়। এর মধ্যে রয়েছে মাগুরার আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা এবং ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলা।

এর আগে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জুন আলাদা বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এই বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর শুনানি হবে। বেঞ্চ গঠনের পর অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা মামলার শুনানিতে বিশেষ টিম গঠন করেছেন বলেও জানা গেছে। তার মতে, বিরতিহীনভাবে এসব মামলার শুনানি চলবে, যাতে ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তি করা যায়।

/বিআই/এম/
সম্পর্কিত
তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা