জেল আপিলে রামিসা হত্যার দায় স্বীকার সোহেলের, ক্ষমা চাইলেন আদালতের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুন ২০২৬, ১৪:০৫আপডেট : ১৪ জুন ২০২৬, ১৪:০৫

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা জেল আপিলে নিজের অপরাধ স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, আর্থিক অনটন, পারিবারিক অশান্তি ও অতিরিক্ত মাদকাসক্তির কারণে নেশাগ্রস্ত অবস্থায় এ নৃশংস ঘটনা ঘটেছে।

রবিবার (১৪ জুন) আসামির জেল আপিলের নথি থেকে এসব তথ্য জানা গেছে।

জেল আপিলে সোহেল রানা উল্লেখ করেন, তিনি আর্থিকভাবে অস্বচ্ছল এবং একটি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। তিনি নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন এবং মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

জেল আপিলে তিনি বলেন, ‘আমি এর আগে কোনও অপরাধে জড়িত ছিলাম না। এ মামলার ভিকটিমের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি এবং মাদকাসক্তির কারণেই ঘটনাটি ঘটেছে। কীভাবে যে ঘটনাটি ঘটেছে, আমি বুঝতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমার একটি মাত্র ছেলে রয়েছে। তার পড়াশোনার খরচ ও পরিবারের ভরণপোষণ করার মতো আর কেউ নেই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই।’

অপরদিকে, সোহেল রানার স্ত্রী ও একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আক্তার জেল আপিলে নিজেকে নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন।

এর আগে গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে পৃথক জেল আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তার।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গত ৭ জুন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ঘটনার ১৯ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

/বিআই/এম/
সম্পর্কিত
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
কাজীপাড়ায় ফ্ল্যাটে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, হয়নি রহস্যভেদ 
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা