ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৮৩১ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুন ২০২৬, ১৫:৫০আপডেট : ১৪ জুন ২০২৬, ১৫:৫০

রাজধানী ঢাকারর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৭৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৬টি মামলা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪৬টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।

অভিযান চলাকালে মোট ৩০১টি যানবাহন ডাম্পিং এবং ২১৫টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/এম/
সম্পর্কিত
অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার
পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে: ডিএম‌পি ক‌মিশনার
তাজিয়া মিছিলে কী কী নিষিদ্ধ, জানালো ডিএমপি
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা