হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৬, ২০:৪৪আপডেট : ১৬ জুন ২০২৬, ২০:৪৪

কুমিল্লা-১০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ থাকা কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একইসঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। নির্বাচনের আগে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত তার রেজাল্ট অনিষ্পন্ন থাকবে।

যার ধারাবাহিকতায় সেই আপিল নিষ্পত্তি করে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিলেন আপিল বিভাগ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত
সর্বশেষ খবর
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
টিভিতে আজকের খেলা (১৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে