পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে: ডিএম‌পি ক‌মিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ০০:৪২আপডেট : ১৭ জুন ২০২৬, ০০:৪২

কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৬ জুন) রাতে রাজধানীর শ্যামলীতে তেজগাঁও ডিসি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের বার্তা খুব পরিষ্কার; চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী ও যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, তাহলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় ন্যূনতম বল প্রয়োগের চেষ্টা করি। কিন্তু পুলিশ আক্রান্ত হলে এবং অস্ত্রের ব্যবহার হলে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না।

মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে আনতে ব্যার্থতা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে মাদক ও অপরাধের একটি চক্র সক্রিয় রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদপুর, আদাবর, মিরপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেফতার করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও বড় পরিসরে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

পুলিশ বলছে, ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।

ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়ে কমিশনার জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছিনতাইকারী ছিল মোট ছয়জন। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পলাতক দুজনকে গ্রেফতার করতে পারলে অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

কমিশনার আরও বলেন, আজ পুলিশের ওপরে ছিনতাইকারীরা আক্রমণ চালালে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের সবার বিরুদ্ধে সাত থেকে ১০টি মামলা রয়েছে।

/এসএন‌কে/ইউএস/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে