রাজধানীতে পুলিশের ওপর হামলা: কব্জি কাটা গ্রুপের ৬ জন গ্রেফতার

বালা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ১২:০৫আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:০৫

রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ছিনতাই ও পরে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর কুপানোর ঘটনায় কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার অন্যরা হলেন— রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)। আর একজনের নাম জানা যায়নি।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি দল।

বুধবার (১৭ জুন) র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কব্জি কাটা আনোয়ার গ্রুপের আরও সদস্যকে ধরতে এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার আদাবরে বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় মঙ্গলবার বিকালে জড়িতদের ধরতে মোহাম্মদপুরের তুরাগ হাউজিংয়ে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় মোহাম্মদপুর থানার ওসি ও এসআইয়ের ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি ছোড়ে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এসএনকে/এম/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেফতার ২
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে