তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ১৫:৩২আপডেট : ১৭ জুন ২০২৬, ১৫:৩২

২০১৯ সালে মুন্সীগঞ্জে সাহাদাত হোসেন শ্যামলকে টহল পুলিশের গুলি করার ঘটনায় তাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সাহাদাত হোসেন শ্যামলকে আপাতত ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।

এর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করা হয়। সাহাদাত হোসেন শ্যামলকে টহল পুলিশের গুলি করার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিটটি করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রিটে সংযুক্ত করা প্রতিবেদনে বলা হয়, মুন্সীগঞ্জের ঢাকা-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে সাহাদাত হোসেন শ্যামল (২০) নামে এক তরুণের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। ওই তরুণ ও তার বন্ধুদের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই শ্যামলের পায়ে পুলিশ গুলি করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটি ছিল ‘অনিচ্ছাকৃত’। এজন্য ‘স্যরি’ বলা হয়।

/বিআই/এম/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?