অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৮ জুন ২০২৬, ১৮:১৩আপডেট : ১৮ জুন ২০২৬, ২০:০৮

অস্ট্রেলিয়ায় চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার কথা বলে এক ওমান প্রবাসীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. রাকিবুল হোসেন (২৬) ও মো. রনি ইসলাম ওরফে খাজা মোহাম্মদ আলী (১৯)।

বুধবার (১৭ জুন) নীলফামারী জেলায় অভিযান চালিয়ে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড জব্দ করা হয়ে‌ছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। 

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, ভুক্তভোগী একজন ওমান প্রবাসী। ২০২৫ সালের ডিসেম্বর মাসে পূর্বপরিচিত এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে জানান, বাংলাদেশ থেকে লোক নিয়ে অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। পরে ওই ব্যক্তি ‘খাজা মোহাম্মদ আলী’ নামের কথিত অস্ট্রেলিয়া প্রবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরবর্তীতে মোবাইল ফোন, ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে ভিসা ও প্রসেসিংয়ের নামে বিভিন্ন খরচ দাবি করা হয়। সরল বিশ্বাসে ভুক্তভোগী ধাপে ধাপে বিকাশের মাধ্যমে মোট ১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা পাঠান।

কিন্তু দীর্ঘ সময় পরও বিদেশে যাওয়ার কোনও ব্যবস্থা না হওয়ায় এবং যোগাযোগের নম্বরগুলো বন্ধ পাওয়া গেলে ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তার ভাগ্নে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ২ জুন একটি মামলা করেন।

সিআইডি জানায়, গ্রেফতার রনি ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ব্যবহার করে নিজেকে অস্ট্রেলিয়া প্রবাসী পরিচয় দিতেন এবং চাকরি ও ওয়ার্ক পারমিটের প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করতেন। বিদেশি নম্বর ও ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হতো।

অন্যদিকে রাকিবুল হোসেন প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে গ্রহণ ও স্থানান্তরে সহযোগিতা করতেন। পরস্পর যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে সিআইডি।

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতার: সম্পাদক পরিষদের উদ্বেগ
সর্বশেষ খবর
১০০ হাঁস দিয়ে শুরু, এখন আয় ৫ লাখ টাকা
১০০ হাঁস দিয়ে শুরু, এখন আয় ৫ লাখ টাকা
জঙ্গল ড্রিঙ্কস: খুবই মজাদার ও রিফ্রেশিং ঘরোয়া পানীয়
জঙ্গল ড্রিঙ্কস: খুবই মজাদার ও রিফ্রেশিং ঘরোয়া পানীয়
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন