জঙ্গল ড্রিঙ্কস: খুবই মজাদার ও রিফ্রেশিং ঘরোয়া পানীয়

জীবনযাপন ডেস্ক 
২১ জুন ২০২৬, ০৮:৩০আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৩০

গরমে শরীর ঠান্ডা ও এনার্জি ধরে রাখতে ঘরেই বানিয়ে নিতে পারেন সহজ ও মজাদার ‘জঙ্গল ড্রিঙ্কস’। ডাবের পানি, কনডেন্স মিল্ক আর নানা ধরনের ফল মিলে এই পানীয়টি হয়ে ওঠে ক্রিমি, মিষ্টি ও খুবই রিফ্রেশিং।

যেসব উপকরণ লাগবে

  • ডাবের পানি – ১ কাপ
  • ডাবের নরম শাঁস – ২–৩ টেবিল চামচ
  • কনডেন্স মিল্ক – আধা কাপ (স্বাদ অনুযায়ী)
  • আইসক্রিম – ১ কাপ
  • লিচু – ৮-১০টি (ছোট টুকরো করা)
  • তালের শাঁস – আধা কাপ (কিউব করে কাটা)
  • আঙুর – আধা কাপ (অর্ধেক কাটা)
  • আম– আধা কাপ (ঐচ্ছিক)
  • নারিকেল কুচি– ২–৩ টেবিল চামচ
  • দুধ বা ঠান্ডা পানি – আধা কাপ (প্রয়োজনে ঘনত্ব অনুযায়ী)
  • বরফ কিউব – প্রয়োজনমতো
  • চিয়া সিড/জেলি (ঐচ্ছিক) – ১–২ টেবিল চামচ
  • বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ও বাদাম কুচি সাজানোর জন্য

যেভাবে বানাবেন

প্রথমে ডাবের পানি, আইসক্রিম, কনডেন্স মিল্ক ও ডাবের নরম শাঁস ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এটি এই ড্রিঙ্কসের প্রধান বেস হিসেবে কাজ করবে এবং প্রাকৃতিক মিষ্টি স্বাদ দেবে।

এবার একটি বড় গ্লাস বা জগে এই মিশ্রন ঢেলে নিন। এর সঙ্গে কিউব করে কাটা আপনার পছন্দ অনুযায়ী সব ফল—যেমন কলা, আপেল, আঙুর, আম বা আনারস দিন। ফল যত ছোট ও সমান আকারে কাটা হবে, পানীয়ের টেক্সচার তত ভালো হবে এবং খেতেও সহজ হবে। এরপর ঠান্ডা দুধ যোগ করুন। চিয়া সীড ও বরফ কিউব দিয়ে ভালো করে নেড়ে নিন। শেষে ওপর থেকে ড্রাই ফ্রুটস, বাদাম কুচি ও নারিকেল কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।

পরিবেশন টিপস

চাইলে ওপর থেকে একটু চকলেট সিরাপ ছিটিয়ে দিতে পারেন। ফ্রিজে ২০–৩০ মিনিট রেখে ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও ভালো লাগে।

এই ‘জঙ্গল ড্রিঙ্কস’ শুধু সুস্বাদুই নয়, গরমে দ্রুত শক্তি ও সতেজতাও দেয়।

/এমএএল/
সম্পর্কিত
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত