প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুন ২০২৬, ২১:৩৬আপডেট : ১৮ জুন ২০২৬, ২১:৩৬

রাজধানীর শাহবাগ থানা এলাকায় প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মো. এরশাদ আকন্দ (৩৮)। তিনি টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ জুন) ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি শাহবাগ থানা পুলিশের বরাত দিয়ে জানান, গত ৪ মে বিকালে শাহবাগ এলাকার একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দেন। তিনি মামলার বাদিকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা নেন। কিন্তু পরে চাকরি দিতে ব্যর্থ হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি টিম আজ বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকা অভিযান চালিয়ে এরশাদ আকন্দকে গ্রেফতার করে।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতার: সম্পাদক পরিষদের উদ্বেগ
সর্বশেষ খবর
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন