রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ২২:০৩আপডেট : ২১ জুন ২০২৬, ২২:০৩

রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড এলাকার পাশে ময়লার ডিপো এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

শনিবার (২১ জুন) রাত আনুমানিক আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মো. মুরাদ (৪৫) ও মো. জুয়েল (৩০)।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের সহযোগী আরও ৫-৬ জন কৌশলে পালিয়ে যায়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ধারালো স্টিলের সুইচ গিয়ার চাকু, দুটি চাপাতি, দুটি লোহার রড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। মুরাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলায় ১০টির বেশি মামলা রয়েছে। অপরদিকে, জুয়েলের বিরুদ্ধেও ডাকাতি, ছিনতাই ও জালটাকা সংক্রান্ত ৫টির বেশি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

/আইএ/এম/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার
সর্বশেষ খবর
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
‘প্রেমের সম্পর্ক জানিয়ে দেওয়ায়’ ১১ বছরের শিশুকে হত্যা করে ১৪ বছরের কিশোর
‘প্রেমের সম্পর্ক জানিয়ে দেওয়ায়’ ১১ বছরের শিশুকে হত্যা করে ১৪ বছরের কিশোর
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা