ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ০০:১৩আপডেট : ২৪ জুন ২০২৬, ০০:১৩

লক্ষ্মীপুরে ১০ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত মুরাদ হোসেন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের কাশিফুল উলুম মাদ্রাসার পরিচালক। ভুক্তভোগী ছাত্র ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ও পৌরসভা এলাকায় তার বাড়ি।

এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে। পরদিন মঙ্গলবার সদর থানায় মামলা করের শিশুটির মা।

শিশুটির ভগ্নিপতি জানান, তার শ্যালক ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। তিন বছর আগে ভর্তি করা হয়েছিল। আবাসিকে থেকে লেখাপড়া করতো। সোমবার বিকালে মা তাকে দেখতে মাদ্রাসায় যায়। তখন ওই মাদ্রাসায় থাকবে না বলে মাকে জানায়। কেন থাকবে না, এ নিয়ে জানতে চাইলে ধর্ষণের কথা জানায়।

পুলিশ জানায়, গত রবিবার রাতে মাদ্রাসার পরিচালক শিশুটিকে হাত-পা টিপতে বলে এ সুযোগে ধর্ষণ করে। তার শাশুড়ি বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনকে জানান। পরে লোকজন গিয়ে পরিচালককে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কথা স্বীকার করে। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ