এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৬, ২১:৩৪আপডেট : ০৪ জুন ২০২৬, ২২:১৭

পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তাঁর নির্বাচন বাংলাদেশ এবং দেশের জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং সমর্থনকে প্রতিফলিত করে। তিনি বলেন, ‘‘এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে।’’

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ড. খলিলুর রহমানের সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে তিনি পুরো প্রচারণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‘বাংলাদেশের বৈশ্বিক সম্পৃক্ততাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কারণেই এই সফল ফলাফল সম্ভব হয়েছে।’’

সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচনের পর দেশে ফিরে এলে পররাষ্ট্র মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিল ভারত
জাতিসংঘে আত্মত্যাগের স্বীকৃতি পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন