কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৭:০৬আপডেট : ০৬ জুন ২০২৬, ১৭:০৬

জাতিসংঘে জম্মু–কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানকে কড়া ভাষায় সমালোচনা করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ এবং এ নিয়ে ‘পক্ষপাতদুষ্ট ও মিথ্যা বার্তা’ ছড়ানোর কোনও সুযোগ নেই। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। 

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বথানেনি হরিশ শুক্রবার বলেন, পাকিস্তানের পক্ষ থেকে জম্মু–কাশ্মীর নিয়ে ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য তাকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে।

তিনি বলেন, জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কোনোভাবেই বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ছড়ানোর জায়গা হতে পারে না। পাকিস্তানের মতো একটি অস্থায়ী সদস্য রাষ্ট্রের জন্য নিরাপত্তা পরিষদে সদস্যপদ একটি বড় দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ‘নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদন’ নিয়ে আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমদ জম্মু–কাশ্মীর প্রসঙ্গ তোলার পরই ভারতের এই প্রতিক্রিয়া আসে। হরিশ বলেন, পাকিস্তান ধারাবাহিকভাবে জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ মঞ্চকে বিভাজনমূলক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং নিরাপত্তা পরিষদে তাদের উপস্থিতিকেও ‘ভুল তথ্য ছড়ানোর’ কাজে লাগাচ্ছে।

তিনি আরও বলেন, জম্মু–কাশ্মীর ছিল, আছে এবং ভবিষ্যতেও ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে। এর বিপরীত কোনও দাবি ইতিহাস ও বাস্তবতার সঙ্গে অসংগত।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাকি ১০ সদস্য দুই বছরের জন্য অস্থায়ীভাবে নির্বাচিত হয়। ভারত সর্বশেষ ২০২১–২২ মেয়াদে পরিষদের অস্থায়ী সদস্য ছিল।

/এএস/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ