ইসলামী ব্যাংক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

‘নির্বাচনের আগে একটি গোষ্ঠীকে কী কারণে ৪০ কোটি টাকা ঋণ, তদন্ত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ২০:২১আপডেট : ০৯ জুন ২০২৬, ২০:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে ইসলামী ব্যাংক থেকে হেড অফিসের অনুমোদন ছাড়াই একটি গোষ্ঠীকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিন ৬৮ বিধিতে দেওয়া ইসলামী ব্যাংক সংক্রান্ত বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হেড অফিসের অনুমোদন ছাড়াই একটি গোষ্ঠীকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, যার কোনও সন্তোষজনক ব্যাখ্যা নেই। এছাড়া সামাজিক কর্পোরেট দায়িত্ব (এসআর) কর্মসূচির নামে বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে, যেগুলো তদন্তের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের বিভিন্ন নিয়োগ, পদোন্নতি ও চাকরিচ্যুতির বিষয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তার দাবি অনুযায়ী, প্রায় ৯ হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় নতুন নিয়োগ ও পদোন্নতির অভিযোগও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ব্যাংকের বিভিন্ন ঋণ বিতরণ, বিশেষ করে আরডিএস প্রকল্প এবং নির্বাচনের আগে অর্থ বিতরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়েও তদন্ত প্রয়োজন।

মন্ত্রী বলেন, ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে হলে সব পক্ষের বিরুদ্ধে তদন্ত হতে হবে। শুধু অভিযোগ নয়, প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও প্রমাণিত অভিযোগ নেই। তাই প্রাথমিকভাবে তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও অভিযোগ উঠলে তা অবশ্যই তদন্ত করা হবে, তবে তদন্ত ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।

/এসএমএ/এম/
সম্পর্কিত
নিরাপত্তা খাত সংস্কার ও অনিয়মিত অভিবাসন রোধে ইইউ-বাংলাদেশ আলোচনা
‘ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক অর্থনীতির জন্য সুখকর নয়’
ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
সর্বশেষ খবর
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত