নিরাপত্তা খাত সংস্কার ও অনিয়মিত অভিবাসন রোধে ইইউ-বাংলাদেশ আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ জুন ২০২৬, ১৬:২০আপডেট : ১১ জুন ২০২৬, ১৬:২০

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নিরাপত্তা খাতের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন রোধে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। একইসঙ্গে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও স্বরাষ্ট্রবিষয়ক মহাপরিচালক হেনরিক নিলসেনের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভঙ্গুর আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। গত চার মাসে সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি জানান, একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় মানবাধিকার কমিশন গঠনে অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। একইসঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি ডায়ালগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং সব ধরনের অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ২০১৭ সালের ইইউ-বাংলাদেশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) অনুযায়ী অনিয়মিত অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন এবং মানব পাচার প্রতিরোধে সহযোগিতা আরও জোরদার করা হবে।

বৈঠকে ১২ জুন থেকে কার্যকর হতে যাওয়া ইইউর নতুন ‘অ্যাসাইলাম অ্যান্ড রিটার্ন বর্ডার প্রসিডিউর’ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

হেনরিক নিলসেন নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করা এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশের নিরাপত্তা খাত সংস্কারে ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বৈঠকে আগামী অক্টোবর মাসে ইইউর হোম অ্যাফেয়ার্স কমিশনার ম্যাগনাস ব্রুনারের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ এ সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ হিসেবে দেখছে।

 

 

 

 

 

 

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী
মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা