স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে কক্সবাজারে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৫:০৭আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:০৭

কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু সেখানেই নয় কক্সবাজারের কর্মসূচি শেষে নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে কক্সবাজার নেমে প্রথমেই পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এরপর সাফারি পার্ক পরিদর্শনে যান তিনি।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী চালকের আসনে বসে পাতলী খালের উদ্দেশে রওনা হন। তিনি একটি ফ্লাইটে সকাল ৯টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।

এ সাফারি পার্ক পরিদর্শনে মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এছাড়া গাড়িতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। এ সময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় জনতা এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে অভ্যর্থনা জানান।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা