বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জুন ২০২৬, ১২:৪০আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:৪০

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) নবীন অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও বিশেষ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুই বছরের কঠোর ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশের নবীন ক্যাডেটরা বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের এই প্যারেড অনুষ্ঠিত হয়। 

এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে গৃহীত বিভিন্ন বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। 

ক্যাডেটদের প্রশিক্ষণের মানোন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং যুগোপযোগী প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষায় একাডেমিতে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটলিয়নের কার্যক্রম উদ্বোধন করার কথা জানানো হয়। সেনাপ্রধান আশা প্রকাশ করে বলেন, “প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে এই দ্বিতীয় ব্যাটালিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” 

বক্তব্য প্রদানকালে সেনাপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নবীন অফিসার এবং উপস্থিত সবাইকে বিশেষ সালাম ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। 

দেশ রক্ষায় নিয়োজিত নবীন অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, “তোমাদের কাছে আমার প্রত্যাশা নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন— সততা, সত্যবাদিতা কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর ওপর অর্জিত সকল দায়িত্ব তোমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে পালন করবে। তোমাদেরকে যেকোনও ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যেকোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে সচেষ্ট থাকবে। সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে গ্রহণ করবে এবং সর্বদা নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখবে। মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের গুরু দায়িত্ব।”  

তিনি ক্যাডেটদের সেনাবাহিনীর মূলমন্ত্র— ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’— এই আদর্শে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে জীবনের প্রথম ও প্রধান ব্রত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও বিদেশী ক্যাডেটদের অসামান্য সাফল্যের প্রশংসা করা হয়। প্রধান অতিথি বলেন, বিদেশী ক্যাডেটরা নিজ নিজ দেশে ফিরে বাংলাদেশ সেনাবাহিনীর ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করবেন।

পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং জাম্বিয়া থেকে আগত উচ্চপদস্থ প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের এই উপস্থিতি আমাদের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব ও দৃঢ় সংহতির প্রতীক। 

চমৎকার প্যারেড প্রদর্শনের জন্য সেনাপ্রধান ক্যাডেট ও বিএমএ’র সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণে অনন্য শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিশেষ পুরষ্কার তুলে দেওয়া হয়। 

সোর্ড অব অনার ও সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খাইরুল এবং বিএমএ ট্রফি অব এক্সিলেন্স অর্জন করেন তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর। 

সবশেষে নবীন অফিসারদের গর্বিত পিতা-মাতা, অভিভাবক এবং উপস্থিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার সুখ ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করেন সেনাপ্রধান। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
হাইতিতে জাতিসংঘের নতুন বাহিনীতে অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান
তনু হত্যা: সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?