১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১৯:৩৯আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২০:০০

এবারের অমর একুশে বইমেলায় ১৭ দিনে আনুমানিক প্রায় ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি।

রবিবার (১৫ মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বইমেলায় বিক্রির তথ্য দিয়েছে ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী প্রায় ৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। মেলায় অংশ নেওয়া মোট ৫৭০টি প্রকাশনা প্রতিষ্ঠানের গড় বিক্রির ভিত্তিতে মোট বিক্রির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবার মেলায় মোট ৫৮৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ১৪টি ছিল মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বাকি ৫৭০টি প্রকাশনা সংস্থা। মেলার তথ্য অনুযায়ী, ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে বাংলা একাডেমি নিজস্ব স্টল থেকে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে।

মেলার তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪ মার্চ পর্যন্ত জমা পড়েছে ১ হাজার ৭৭১ নতুন বই। তবে সব প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত বই তথ্যকেন্দ্রে জমা না দেওয়ায় নতুন বইয়ের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময়ের মধ্যে ২৫২টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

মেলা পরিচালনা কমিটির প্রতিবেদনে বলা হয়, অনেক ক্ষেত্রে বড় প্রকাশনা প্রতিষ্ঠানের তুলনায় কম ইউনিট পাওয়া প্রকাশনা সংস্থার বিক্রি বেশি হয়েছে। মেলায় ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে নির্ধারিত সময়ের পরে ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হয় এবং মোট ১৮ দিন ধরে চলে। গত বছর মাসব্যাপী বইমেলায় আনুমানিক প্রায় ৪০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এর আগে ২০২৪ সালে বিক্রি হয়েছিল প্রায় ৬০ কোটি টাকার এবং ২০২৩ সালে প্রায় ৪৭ কোটি টাকার বই।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাসেম ফজলুল হক এবং প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

বক্তারা বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়—এটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

 

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বইমেলা
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা