ভার্চুয়াল কোর্টে সমস্যাবোধ করছি না: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ১৭:০১আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৭:০১

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টে বুধ থেকে বৃহস্পতিবার দুই দিন ভার্চুয়াল কোর্ট চালুর পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, গত দিনের তুলনায় আজ (বুধবার) আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে মামলার কার্যক্রম গতিশীল। ভার্চুয়াল কোর্টে আমি এখনও কোনও সমস্যা বোধ করিনি।

বুধবার (২২ এপ্রিল) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘‘আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি সুনির্দিষ্ট করে থাকেন। তিনি আদালতের পদ্ধতি, বিচারকদের দায়িত্ব বণ্টন থেকে শুরু করে সবকিছু তার ওপর নির্ভর করে। উনি মনে করেছেন, সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট বসলে সুবিধা হবে, সেই বিবেচনায় করেছেন। আমার এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই— ৭ এপ্রিল আমাদের ডেকে (বার সভাপতি সেক্রেটারিসহ) ভার্চুয়াল কোর্টের কথা বলেছেন।’’

তিনি আরও বলেন, ‘‘তিনি পজিটিভ চিন্তা থেকে বলেছেন— দুইটা দিন করলে জ্বালানির ওপর কিছুটা চাপ কমবে। সেটা আজকে থেকে কার্যকর হয়েছে। এতে যদি কোনও অসুবিধা হয়— তাহলে প্রধান বিচারপতিকে অবহিত করবো। আবার যদি এটাতে অভ্যস্ত হয়ে যাই, সেটাও বলবো। এ ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। পরে আবার নিয়মিত আদালতের দিকে যাবেন সর্বোচ্চ আদালত।’’

এর আগে গত ২০ এপ্রিল এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে। রবিবার থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
‘আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ’
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি