সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ০২:১০আপডেট : ০৫ জুন ২০২৬, ০২:১০

বাংলাদেশ ফুটবল দলের জন্য আজ এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টায় ফিফা প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচটি দুটি কারণে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে অনন্য হয়ে থাকবে— প্রথমত, বাংলাদেশ দল এই প্রথম ইউরোপের মাটিতে কোনও ইউরোপীয় দলের মুখোমুখি হচ্ছে; এবং দ্বিতীয়ত, জামাল ভূঁইয়ারা এই প্রথম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি সম্বলিত কোনও ম্যাচ খেলতে নামছেন। 

ফিফা র‍্যাংকিংয়ের তলানিতে থাকা দল হলেও সান মারিনোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মাত্র ৬১ বর্গকিলোমিটার আয়তনের এই ইউরোপীয় ক্ষুদ্র দেশটিতে ফুটবল অবকাঠামো অত্যন্ত আধুনিক ও উন্নত। নিজেদের ফুটবল কাঠামোর এই উন্নতির কারণেই তারা নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে আসছে। যার ফলে এই ম্যাচে প্রথমবারের মতো ভিএআর-এর অধীনে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের পুরুষ ফুটবলারদের। 

বাংলাদেশ পুরুষ দলের জন্য ভিএআর প্রযুক্তি একেবারেই নতুন হলেও, দেশের নারী ফুটবলাররা কিন্তু তিন মাস আগেই এই প্রযুক্তির স্বাদ পেয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যেখানে খেলেছেন ঋতুপর্ণা-মারিয়ারা। সেই টুর্নামেন্টে ভিএআর-এর সুফল বেশ ভালোভাবেই পেয়েছিল বাংলাদেশ নারী দল; প্রযুক্তির কল্যাণে প্রতিপক্ষের একাধিক গোল অফসাইড বা ফাউলের কারণে বাতিল হয়েছিল। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু
মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?