শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৬, ১৬:৫৮আপডেট : ২১ মে ২০২৬, ১৬:৫৮

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে শপথ নিয়েছেন ৪৪১ জন নবীন নাবিক। বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, জাতীয় পতাকার প্রতি আনুগত্য, দেশরক্ষার অঙ্গীকার এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রশিক্ষণ শেষে এসব নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নৌবাহিনীর ২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন। এছাড়া সেরা চৌকশ নারী নাবিক হিসেবে মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোর আত্মত্যাগ জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার ও দুটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) যুক্ত করা হয়েছে। পাশাপাশি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের কার্যক্রম চলমান। নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলো নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণেও ভূমিকা রাখছে বলে জানান তিনি।

নৌবাহিনী প্রধান আরও বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় ও দুর্গম এলাকায় দায়িত্ব পালনে নৌবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নবীন নাবিকদের উদ্দেশে তিনি বলেন, সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধ ধারণ করে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দফতরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন