বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৬, ১৭:০১ আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৮:১৪

বাংলাদেশে আটক শ্রীলঙ্কার ৬ জন জেলেকে মুক্তি দিয়ে সে দেশের হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে সরকার। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তি পাওয়া ছয় জেলেকে নিরাপদে প্রত্যাবাসনে ঢাকায় শ্রীলঙ্কা হাইকমিশন সফলভাবে সহায়তা করেছে।

বাংলাদেশের জলসীমায় গত ১৬ জুলাই অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কার একটি ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে নিয়মিত টহলের অংশ হিসেবে একটি যুদ্ধজাহাজ সেন্টমার্টিনের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এলাকায় ‘এসএলএফভি সুদু দুয়া-৪’ নামের একটি শ্রীলঙ্কান মাছধরা ট্রলারকে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করতে দেখে। পরে তল্লাশি চালিয়ে ট্রলারসহ ৬ শ্রীলঙ্কান জেলেকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ট্রলারটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মূল্যবান টুনা মাছ শিকারের চেষ্টা করছিল। ওই এলাকা মূলত টুনা মাছের বিচরণক্ষেত্র হওয়ায় এটি একটি সংরক্ষিত এবং গুরুত্বপূর্ণ মৎস্য অঞ্চল হিসেবে বিবেচিত।

প্রত্যাবাসিত ছয় জেলেকে বৃহস্পতিবার ভোরে ফিটস এয়ারের একটি ফ্লাইট কলম্বো পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার শ্রীলঙ্কা হাইকমিশন। 

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক বিভাগ, শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগ এবং ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনের সম্পৃক্ততার মাধ্যমে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মুক্তি ও প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করার ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও মূল্যবান সহায়তার জন্য হাইকমিশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড
সর্বশেষ খবর
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, চালাচ্ছেন দেশও: ইরানি কূটনীতিক
মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, চালাচ্ছেন দেশও: ইরানি কূটনীতিক
একদিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের