ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৩:৩৫আপডেট : ২৩ মে ২০২৬, ১৩:৩৫

ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন চলাচল বন্ধে জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, বেপরোয়া ওভারটেকিং, ওভারলোডিং এবং নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন চালানোর কারণে সড়ক, রেলপথের লেভেল ক্রসিং ও ফেরিঘাটে দুর্ঘটনা বাড়ছে।

শনিবার (২৩ মে) বিআরটিএ’র সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিটনেসবিহীন, ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী মোটরযান চলাচলের কারণে যাত্রী, পথচারী, চালক, কন্ডাক্টর ও সুপারভাইজাররা দুর্ঘটনার শিকার হয়ে আহত কিংবা নিহত হচ্ছেন। এসব ত্রুটিপূর্ণ যান চলাচল বন্ধ করা গেলে সড়কে শৃঙ্খলা বৃদ্ধি ও দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা, বেপরোয়া ওভারটেকিং, ওভারলোডিং ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিআরটিএ। না হলে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল ফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ ও ০১৫৫০৭২২০৬৬ এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজমিরপুর স্টেডিয়াম এলাকায় খেলা চলাকালে যান চলাচলে বিধিনিষেধ
নদী পার হতে দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহনের সিরিয়াল 
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন