রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চারিযৈ ১৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুন) বিকাল থেকে এলিট ফোর্স র্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তিন বাহিনীর সমন্বয়ে সাড়ে তিনশ সদস্যের ফোর্স নিয়ে চার ঘণ্টা এ অভিযান চলে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) ফজলুল করিম জানান, বিকাল থেকে জেনেভা ক্যাম্পে তিন বাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক বশির আহমেদ জানান, জেনেভা ক্যাম্পে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর র্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। অভিযানে আমাদের অফিসার ফোর্সসহ ৯০ জন ফোর্স অংশগ্রহণ করেন।
এদিকে র্যাবের এক কর্মকর্তা জানায়, জেনেভা ক্যাম্পে অভিযানে র্যাব-২ এর বিভিন্ন কোম্পানির ৭০ এর অধিক অফিসার ও ফোর্স এই অভিযানে যুক্ত ছিলেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে ফোর অফিসার ও ফোর্সসহ ২০০ জন পুলিশ এই অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে ১৬ জনকে আটক করা হয়।
এদিকে কর্মকর্তারা জানান, জেনেভা ক্যাম্পে আকস্মিক অভিযান হলেও আগে থেকেই তারা খবর পেয়ে যায়। এভাবে ঘটা করে অভিযান চালিয়ে করলে আসামিকে ধরা যায় না।









