হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৬, ১৩:০৬আপডেট : ০২ জুন ২০২৬, ১৩:০৬

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৫ হাজার ৬০৭ জন। একই সময়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪২ জন হাজি।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্স ৫ হাজার ৮০৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ২৮৩ জন হাজি। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ২৮ জন।

এ পর্যন্ত মোট ৪৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি, সৌদি এয়ারলাইন্স ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে হাজিদের চিকিৎসা সহায়তায় ৫৩ হাজার ১০৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৪ হাজার ২৮৭টি সেবা দেওয়া হয়।

এদিকে এ সময়ের মধ্যে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন হাজি। মৃত ৪২ জন হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। মক্কায় ৩২ জন এবং মদিনায় ১০ জন মৃত্যুবরণ করেন।

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪৫ জন হাজি, আর ভর্তি আছেন ২১ জন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, আল হারাম ইমার্জেন্সি হাসপাতালে (তাইসির) ২ জন, কিং ফয়সাল হাসপাতালে ২ জন, কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে ২ জন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া)-এ ৫ জন, আন-নুর হাসপাতালে ৬ জন এবং কিং আব্দুল আজিজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন আছেন।

একনজরে হজ ২০২৬ এর কার্যক্রম:

হজ বুলেটিনে জানানো হয়, এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩০টি লিড হজ এজেন্সি অনুমোদিত ছিল। সৌদি আরবে হজযাত্রীদের প্রথম ফ্লাইট যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফ্লাইট নির্ধারিত আছে ৩০ জুন।

 

/আইএ/এমএএল/
সম্পর্কিত
বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব
দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮
দেশে ফিরেছেন ২৯৬৯৪ হাজি
সর্বশেষ খবর
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন