একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৬, ২১:০১আপডেট : ০২ জুন ২০২৬, ২১:০১

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (২ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

রামিসা ধর্ষণ-হত্যা মামলা: আদালতে বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুরতহালকারী পুলিশ সদস্য

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণে মঙ্গলবার (২ জুন) আদালতজুড়ে নেমে আসে শোক, ক্ষোভ ও আতঙ্কের আবহ। একের পর এক সাক্ষীর বর্ণনায় উঠে আসে হত্যাকাণ্ডের ভয়াবহতা। বিশেষ করে তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্যে আদালতে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে

১১ বছর আগে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকুড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জামান। দীর্ঘদিন পর সোমবার রাতে দেশে আসেন তিনি। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আরিফুলকে আনতে তার ভাই রাকিব হোসেন, মা নুরজাহান বেগম, বোন আয়েশা বেগম ও ভাগ্নে আশরাফুল ও ভাগ্নি তাসফিয়া একটি প্রাইভেটকারে বিমানবন্দরে যান।

ইরানে মুদ্রাস্ফীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পর্যায়ে, অর্থনৈতিক সংকট কতটা তীব্র

ইরানে মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতির হার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে এই পরিস্থিতি সাধারণ ইরানিদের অর্থনৈতিক কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মে মাসেই সতর্ক করে বলেছিলেন, ‘আমাদের নিশ্চিতভাবেই আরও উচ্চ মূল্যের মুখোমুখি হতে হবে। আমরা লড়াই করছি এবং আমাদের অবশ্যই এই কষ্ট মেনে নিতে হবে।’

তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

বাংলাদেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের দুর্বলতা হিসেবে পরিচিত খেলাপি ঋণের সমস্যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এসে আরও গভীর হয়েছে। ঋণ পুনঃতফসিল, বিশেষ সুবিধা এবং বিভিন্ন নীতিগত সহায়তা সত্ত্বেও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং মাত্র তিন মাসের ব্যবধানে শ্রেণিকৃত ঋণ  বেড়েছে প্রায় ৩১ হাজার ৫০০ কোটি টাকা। ফলে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ পৌঁছেছে প্রায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?

বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি কয়েক দিন। এরই মধ্যে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে লিওনেল মেসির হোটেলের রুম নম্বর। কানসাস সিটির অরিজিন হোটেলে মেসির রুম নম্বর ২০২, যার সংখ্যাগুলোর যোগফল ৪। কাতার বিশ্বকাপেও তার কক্ষ নম্বর ছিল ২০১, যার যোগফল ছিল ৩। অবাক করার বিষয় হচ্ছে, সেবারই তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তাই অনেকের বিশ্বাস, এবারও সংখ্যার এই মিলে দুইয়ে-দুইয়ে চারে হয়তো চতুর্থ বিশ্বকাপ জিততে যাচ্ছে মেসির দল। অথচ দল থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন