একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ২১:৩২আপডেট : ০৩ জুন ২০২৬, ২১:৩২

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (৩ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

প্রান্তিক মানুষকেও গুনতে হবে বাড়তি বিল

বিদ্যুতের নতুন দাম নির্ধারণের ফলে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীরাও বাড়তি বিলের চাপের মুখে পড়েছেন। ‘লাইফ লাইন’ বা প্রান্তিক গ্রাহকদের জন্য নির্ধারিত বিদ্যুতের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, ফলে মাসে সর্বোচ্চ ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন গ্রাহককে প্রায় ৩৭ টাকা বেশি বিল পরিশোধ করতে হবে।

পাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ১০০ দিন ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা যখন অচলাবস্থায়, তখন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। বুধবার ভোরে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর আগে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। নতুন এই সংঘাত পরিস্থিতি পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে আবারও গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন চার পর্যটক। বিষয়টি দেখতে পেয়ে সেখানে দায়িত্বরত গ্রাম পুলিশের দুই সদস্য একটি লাইফবোট নিয়ে তাদের উদ্ধার করেন। ঘটনাটি গত সোমবার দুপুর ১২টার দিকে ঘটলেও সেটি বুধবার (০৩ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে ডুবতে থাকা পর্যটকদের নাম-পরিচয় জানাতে পারেননি সংশ্লিষ্টরা। তাদের উদ্ধারের পর নিজ নিজ গন্তব্যে চলে গেছেন বলে জানা গেছে।

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান

বলিউডের মেগাস্টার আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। জানা গেছে, তিনি তার দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করবেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, দুই বছরের বেশি সময় ধরে সম্পর্কে থাকা এই জুটি বর্তমানে একসঙ্গে বসবাসও করছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে খুবই সীমিত আয়োজনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

ফিরেই বেলজিয়ামকে জেতালেন লুকাকু

প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে নেমেই বেলজিয়ামকে জেতালেন রোমেলু লুকাকু। এই তারকা স্ট্রাইকারের প্রত্যাবর্তনের রাতে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে ইতিবাচক বার্তা দিয়েছে বেলজিয়াম। অন্য ম্যাচে মাদাগাস্কারকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন