আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৬, ১৬:৪৫আপডেট : ০৪ জুন ২০২৬, ১৭:৪৭

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবেদনটি উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষ–২ পরিদর্শন ও পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে দীর্ঘ সময় এসি বন্ধ ছিল এবং স্বাভাবিক ভেন্টিলেশন ব্যবস্থা কার্যকর ছিল না। এ কারণে কক্ষটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রী জানান, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে পারিপার্শ্বিক অবস্থা, সংশ্লিষ্টদের বক্তব্য ও জবানবন্দি বিশ্লেষণে কিছু বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এর মধ্যে রয়েছে—একটি বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘসময় এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত বিকল্প ভেন্টিলেশন না থাকা। এতে কক্ষের অক্সিজেন স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়, যা নবজাতকদের দীর্ঘ সময় টিকে থাকার জন্য অনুকূল ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতিই মৃত্যুর ঘটনায় ভূমিকা রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি।

/এসও/এম/
সম্পর্কিত
‘ডেঙ্গু সংকট মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়’
৬ শিশুর পরিবারপ্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন: শিশির মনির
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
সর্বশেষ খবর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়