ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৬, ২০:৫৩আপডেট : ০৪ জুন ২০২৬, ২০:৫৩

সরকারি কর্মকর্তা, সাধারণ নাগরিক কিংবা পুলিশ সদস্য—ট্রাফিক আইন সবার জন্য সমান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কোনও সদস্য ট্রাফিক আইন অমান্য করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত মে মাসে ডিএমপির জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত কার্যক্রম, অর্জিত সাফল্য, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সদ্য সমাপ্ত ঈদুল আজহা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার সফল বাস্তবায়ন তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকারি গাড়িগুলো ট্রাফিক আইন মেনে চলে না এবং অপ্রয়োজনে হর্ন বা হুটার ব্যবহার করে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে চলেন। সেখানে সরকারি বা বেসরকারি—যেই হোক, ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘যেখানে হর্ন বা হুটার বাজানো নিষিদ্ধ, সেখানে জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কেউ হুটার ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে।’

সরকারি অনেক যানবাহনের নিবন্ধন না থাকা এবং ইঞ্জিন নম্বর ব্যবহার করে চলাচলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি হোক বা বেসরকারি, ট্রাফিক আইন ভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে।’

ডিএমপি কমিশনার জানান, মে মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৩৮ হাজার ২৮৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এআইভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। এ সময় মোট ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মে মাসে সড়ক পরিবহন আইনসংক্রান্ত ৩৩৭টি মামলা নিষ্পত্তি করেছেন। এসব মামলায় একজনকে কারাদণ্ড এবং অন্যদের মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এতে ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এআইভিত্তিক ট্রাফিক মামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে। পরে আমরা যাচাই-বাছাই করে শতভাগ নিশ্চিত হওয়ার পর মামলা করি।’

ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। যেহেতু এগুলো মোটরযান নয়, তাই মামলার সুযোগ নেই। আমরা এগুলো ডাম্পিং করছি। ঢাকা শহরের যেসব সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ, সেখানে যাতে কোনও ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এসএনকে/এম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজমিরপুর স্টেডিয়াম এলাকায় খেলা চলাকালে যান চলাচলে বিধিনিষেধ
বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন