হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৬, ১৯:৪১আপডেট : ১৮ জুন ২০২৬, ১৯:৪১

মামলাজট কমাতে হাইকোর্ট বিভাগের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে একদিনে ২ হাজার ৪২৫টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৮৮৪টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৫৪১টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৮ জুন) হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা নিষ্পত্তি হয়। পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ কার্যক্রম চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থায় গতি বাড়ানোর উদ্দেশ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও রিট মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়।

হাইকোর্টের পুরাতন মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
গৃহকর্মী হত্যা মামলায় স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী রিমান্ডে
সরকারি চাল আত্মসাৎ, ৪২ বছর পর মিলারের ১০ বছরের কারাদণ্ড
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সর্বশেষ খবর
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি 
ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি 
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন