কুড়িলে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১৮:৫৭আপডেট : ২০ জুন ২০২৬, ১৮:৫৭

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি পড়াশোনা করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দেড় মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার কুড়িল বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি গ্রামে। তিনি মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন এবং একটি চশমার দোকানে কর্মরত ছিলেন। তার বাবার নাম মো. টিপু সুলতান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, ইমন বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেল পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা টিপু সুলতান বলেন, “মাত্র দেড় মাস আগে আমার ছেলে বিয়ে করেছে। এখনও পুত্রবধূকে আনুষ্ঠানিকভাবে বাসায় তুলে আনতে পারিনি। এরই মধ্যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, প্রতিরোধে কী ভূমিকা রাখবে ‘জাতীয় কমিটি’
গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
সর্বশেষ খবর
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা