গ্রেফতার এড়াতে গিয়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার

বরিশাল প্রতিনিধি 
২২ জুন ২০২৬, ১৩:১৮আপডেট : ২২ জুন ২০২৬, ১৩:১৮

বরিশাল নগরীতে গ্রেফতার এড়াতে গিয়ে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুন) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদ নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ গ্রেফতার করতে আসছে এমন খবরে রাশেদ তার ভবনের ছাদ থেকে প্রতিবেশীর ছাদে লাফ দিয়ে চলে যান। সেখান থেকে লাফিয়ে নিচে নামেন তিনি। তারপর বাড়ির দেয়াল টপকে বেরিয়ে একটি কাঁচা সড়ক দিয়ে দৌঁড়ে পালাচ্ছিলেন। এক পর্যায়ে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাশেদের বড় ছেলে সাহেল জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তার বাবা পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন এমন খবর জানার পর এসে দেখেন তাকে সিএনজিতে তোলা হচ্ছে। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়াও তার বাবা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানান সোহেল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি। এছাড়াও তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন। রবিবার দুপুরে গ্রেফতার করতে তার বাসায় পুলিশের একটি দল অভিযান চালায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই রাশেদ খান আত্মগোপনে চলে যাওয়ায় তাকে গ্রেফতার না করেই ফিরে আসে পুলিশ। পরে জানতে পারেন রাশেদ মারা গেছেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা, থাকবে ১৮ হাজার পুলিশ
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
সর্বশেষ খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি