ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৫:১৫আপডেট : ১১ জুন ২০২৬, ১৫:১৫

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান ও মানসম্মত ওষুধ আমদানিতে ডেনমার্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।

এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়; যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে।

সাক্ষাতে ডেনমার্কের রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের উপপ্রধান অ্যান্ডার্স বি. কার্লসেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
জামায়াত আমিরের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্ব পেলো স্বাস্থ্য খাত
দুই দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা