প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৬, ১৭:২৭আপডেট : ১২ জুন ২০২৬, ২০:২৩

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞ। চার বছর পরপর বৈশ্বিক এই লড়াই দেখার দেখার জন্য রাত জাগার কষ্টটাকেও মেনে নেন কোটি কোটি দর্শক। কিন্তু বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে উদ্বোধনী দিনের খেলা দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্মে বুঁদ হয়ে থাকা দর্শকদের অভিজ্ঞতা ছিল দুর্বিষহ! 

দেশের শীর্ষ দুই টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন ও বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ ও টফির গ্রাহকরা কোনোভাবেই খেলা দেখতে পারেননি। উল্টো সোশ্যাল মিডিয়ায় অনেককে ভোক্তা অধিকারের কাছে অভিযোগ জানানোর স্ক্রিনশটসহ বিষোদগার করতে দেখা গেছে। 

ব্যাপারটা শুধু সম্প্রচারের সময়ই সীমাবদ্ধ ছিল না। পেমেন্ট লিংক কিংবা ওটিপি পাওয়ার ক্ষেত্রে অনেকের যে অভিজ্ঞতা হয়েছে তাতে হয়রানির শিকার হয়েছেন তারা। সাবস্ক্রিপশন কেনার পর দেখা গেছে স্ট্রিম বার বার থেমে গেছে। 

মাইনুদ্দিন আজাদ নামের একজন বলছিলেন তার অভিজ্ঞতার কথা, ‘একটি শীর্ষ কোম্পানির ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিতে গিয়ে ওটিপি পেতে আমার ৪০ মিনিট লেগেছে। এরপর পেমেন্ট লিংক আসতেও দেরি হয়েছে। সাবস্ক্রিপশন সম্পন্ন করে অ্যাপ চালু করার পর দেখা গেলো স্ট্রিমিং থেমে থেমে যাচ্ছে।’

হাসনাত নামের একজন বলেছেন, ‘আমি টফিতে সাবস্ক্রিপশন নিতে ওটিপির রিকোয়েস্ট পাঠিয়েছিলাম গতকাল রাতে। আমার ফোনে ওটিপি এসেছে আজ সকালে।’ তিনি স্যাটায়ার করে বলেন, ‘এত কম সময়ে ওটিপি কীভাবে দিলো তা আমার ছোট্ট ব্রেইনে কাজ করতেছে না! ওইদিকে আবার ওটিপির কোড দেওয়ার জন্য সময় দিছে ১ মিনিট!’

আদনান রহমান নামের একজন নাম উল্লেখ করে জানান, ‘বায়োস্কপে সাবস্ক্রাইবড। খেলার সময় ঢুকতেই পারিনি, শুধু লোডিং স্ক্রিন ছিল।’ তুহিন হোসেনের ভাষ্য, ‘বাফার করে। ৩০-৪০ সেকেন্ডও একটানা দেখা যায় না টফিতে। আসলে কী ঘটেছে, সেটি স্পষ্ট করে বলা দরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। যতটুকু জানা গেছে, এক সঙ্গে কতজন গ্রাহক অ্যাপে ঢুকে খেলা দেখতে পারবেন- তা নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই কারিগরি সেই চাপ সামলনানোর সক্ষমতা নেই প্রতিষ্ঠানগুলোর। কিন্তু দর্শকদের সামনে বিকল্প কম থাকায় তারাও অসহায়। কিন্তু জবাবদিহি তো থাকা দরকার?’

এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে কিছু গ্রাহক বায়োস্কোপ+ প্ল্যাটফর্মে ফিফা বিশ্বকাপ স্ট্রিমিংয়ের সময় বিঘ্নের সম্মুখীন হয়েছেন। আমাদের টিম বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে সেবা স্বাভাবিক করতে কাজ করেছে। এ কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

টফি তাদের একটি বিবৃতিতে দুঃখ প্রকাশ করে লিখেছে, ‘টফিতে বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং চলাকালে যেসব গ্রাহক ও সাবস্ক্রাইবার সেবার বিঘ্নের সম্মুখীন হয়েছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা বুঝতে পারি, এমন একটি বৈশ্বিক আয়োজন উপভোগ করতে গিয়ে এই অভিজ্ঞতা কতটা হতাশাজনক ছিল, এবং এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত।’

তারা আরও লিখেছে, ‘সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করার পাশাপাশি প্ল্যাটফর্মের কার্যক্ষমতা আরও উন্নত করতে আমাদের টিম বিশ্বকাপ ফিডের স্বত্বাধিকারী এবং প্রযুক্তিগত অংশীদারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আমাদের গ্রাহকদের ধৈর্য, অব্যাহত সমর্থন ও আস্থার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আরও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৬ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী ও আলোচিত বিশ্বকাপ। প্রথমবারের মতো এতে অংশ নিচ্ছে ৪৮টি দল। ফুটবলের এই মহাজ্ঞ চলবে ১৯ জুলাই পর্যন্ত। 

/এফআইআর/ইউএস/
সম্পর্কিত
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
কুরাসাওকে ‘সেভেন আপ খাইয়ে’ ব্রাজিলকে স্মরণ করালো জার্মানি!
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী